Return & Exchange Policy

রিটার্ন ও এক্সচেঞ্জ নীতিমালা

শখের শপিং সবসময় চায়, আপনি আপনার অর্ডার করা প্রোডাক্টে শতভাগ সন্তুষ্ট থাকুন। তারপরও কোনো সমস্যা হলে আমরা আমাদের নির্ধারিত নীতিমালার আওতায় প্রোডাক্ট রিটার্ন বা এক্সচেঞ্জের সুযোগ দিয়ে থাকি।

যেসব কারণে প্রোডাক্ট রিটার্ন/এক্সচেঞ্জ করা যাবে
  • ভুল প্রোডাক্ট, সাইজ বা ভিন্ন ডিজাইন ডেলিভারি হলে
  • ডেলিভার্ড প্রোডাক্টে দাগ, ছেঁড়া বা অন্য কোনো খুঁত থাকলে
যেসব কারণে রিটার্ন/এক্সচেঞ্জ প্রযোজ্য নয়
  • ব্যবহারজনিত ক্ষতি বা অস্বাভাবিক ব্যবহার
  • কাস্টমাইজড প্রোডাক্টে ক্ষতি
  • ডিসকাউন্ট বা প্রমোশনাল অফারে কেনা প্রোডাক্ট
  • ট্রায়ালের পর ইন্টেক্ট না থাকা প্রোডাক্ট
  • অরিজিনাল প্যাকেজিং ও মেমো না থাকলে
  • শুধু "পছন্দ হয়নি" এই কারণে
রিটার্ন/এক্সচেঞ্জ করতে হলে যা লাগবে
  • ক্যাশ মেমো / কুরিয়ার রিসিট
  • অর্ডার নম্বর / মোবাইল নম্বর
  • পেমেন্টের মাধ্যম ও তথ্য (যেমনঃ বিকাশ নম্বর, তারিখ, পরিমাণ)
  • সমস্যার বিস্তারিত বিবরণ ও প্রোডাক্ট কোড
অভিযোগ করার সময়সীমা

প্রোডাক্ট রিসিভ করার ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে আমাদেরকে জানাতে হবে।

কোথায় অভিযোগ করবেন
কমপ্লেইনের সময় যা দিতে হবে
  • নাম ও ঠিকানা
  • অর্ডার করা প্রোডাক্টের কোড
  • অর্ডার পরিমাণ ও মূল্য (ছাড় থাকলে উল্লেখ করুন)
  • সমস্যা সম্পর্কে সংক্ষিপ্ত বর্ণনা

আমাদের টিম প্রতিটি অভিযোগ গুরুত্বের সাথে দেখে থাকে এবং যথাসম্ভব দ্রুত সমাধান দেওয়ার চেষ্টা করে। আপনার সন্তুষ্টিই আমাদের সাফল্য। ইনশাআল্লাহ্।

SIDEBAR PRODUCT
Compare Products
Compare
SIDEBAR
Shop
Search
Account
0
Wishlist
0
Cart