Privacy Policy

গোপনীয়তা নীতিমালা

Shokher Shopping-এ আপনার গোপনীয়তা আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের ওয়েবসাইটে ভিজিট করা, অর্ডার করা কিংবা আমাদের সঙ্গে যোগাযোগ করার সময় আপনি যেসব তথ্য প্রদান করেন তা আমরা সতর্কতার সঙ্গে সংরক্ষণ করি এবং কেবল নির্ধারিত উদ্দেশ্যেই ব্যবহার করি।

আমরা যেসব তথ্য সংগ্রহ করি
  • আপনার নাম, ঠিকানা, ফোন নম্বর, ইমেইল ঠিকানা
  • অর্ডার সম্পর্কিত তথ্য (প্রোডাক্ট, পরিমাণ, পেমেন্ট মাধ্যম)
  • ব্রাউজিং ও ব্যবহার সম্পর্কিত ডিভাইস ইনফো (cookies, IP address)
তথ্য ব্যবহারের উদ্দেশ্য
  • আপনার অর্ডার প্রক্রিয়াকরণ ও ডেলিভারি নিশ্চিত করা
  • অর্ডার, পেমেন্ট ও সার্ভিস সংক্রান্ত কমিউনিকেশন করা
  • অফার, ডিসকাউন্ট ও নতুন কালেকশন সম্পর্কে জানানো (যদি আপনি অনুমতি দেন)
  • কাস্টমার সার্ভিস উন্নয়ন ও আপনার অভিজ্ঞতা আরও ভালো করা
তথ্য সুরক্ষা

আমরা আপনার তথ্য সুরক্ষায় আধুনিক প্রযুক্তি ব্যবহার করি এবং অননুমোদিত প্রবেশ, পরিবর্তন বা অপব্যবহার থেকে রক্ষা করি। আপনার তথ্য কোনো তৃতীয় পক্ষের কাছে বিক্রি বা ভাড়া দেওয়া হয় না।

তৃতীয় পক্ষের লিংক

আমাদের ওয়েবসাইটে অন্য ওয়েবসাইটের লিংক থাকতে পারে (যেমনঃ ফেসবুক, ইউটিউব ইত্যাদি)। সেসব লিংকে প্রবেশ করলে আপনি তাদের গোপনীয়তা নীতির অধীনে থাকবেন – শখের শপিং সেখানে দায়ী নয়।

কুকি নীতিমালা

আমরা cookies ব্যবহার করি যাতে আপনি আমাদের ওয়েবসাইটে সহজে ও দ্রুত ব্রাউজ করতে পারেন। আপনি চাইলে ব্রাউজারের সেটিংসে গিয়ে cookies নিষ্ক্রিয় করতে পারেন।

আপনার অধিকার
  • আপনার নিজের তথ্য দেখতে, আপডেট করতে বা মুছে ফেলতে পারেন আমাদের সঙ্গে যোগাযোগ করে।
  • কোনো সময় আপনি আমাদের প্রমোশনাল মেসেজ না পাওয়ার অনুরোধ করতে পারেন।
আমাদের টার্গেটেড অডিয়েন্স

Shokher Shopping মূলত মহিলাদের জন্য বিশেষভাবে Hijab, Abaya, Gown এবং Modest Fashion ভিত্তিক প্রোডাক্ট অফার করে। আমরা দীর্ঘদিন ধরে (Since 2014) বিশ্বস্তভাবে সেবা দিয়ে আসছি এবং আমাদের হাজার হাজার সন্তুষ্ট গ্রাহক আছেন।

যোগাযোগের মাধ্যম

যেকোনো প্রশ্ন বা গোপনীয়তা সংক্রান্ত অভিযোগ জানাতে নিচের মাধ্যমে যোগাযোগ করুন:

Shokher Shopping-এ আপনার ভরসাই আমাদের শক্তি। আমরা প্রতিটি তথ্য সততার সঙ্গে হ্যান্ডেল করি এবং আপনার ব্যক্তিগত গোপনীয়তার প্রতি সর্বোচ্চ সম্মান প্রদর্শন করি।
আল্লাহর রহমতে আমরা ভালো কিছু করারই চেষ্টা করি।

SIDEBAR PRODUCT
Compare Products
Compare
SIDEBAR
Shop
Search
Account
0
Wishlist
0
Cart