শখের শপিং-এ আমরা প্রতিটি অর্ডার গ্রাহকের সন্তুষ্টি নিশ্চিত করতে যত্ন সহকারে প্রক্রিয়া করি। নিচে আমাদের ডেলিভারি নীতিমালার বিস্তারিত দেওয়া হলো:
প্যাকেজিং ও প্রস্তুতি
- অর্ডার কনফার্ম হওয়ার পর যথাসম্ভব দ্রুততম সময়ে প্রোডাক্ট প্যাকেজিং করা হয়।
- প্যাকেজিংয়ের পূর্বে প্রতিটি ড্রেস আমাদের টিম দ্বারা চেক করে নিশ্চিত করা হয় যাতে কোনো ধরনের ত্রুটি না থাকে।
ডেলিভারি সময়সীমা
- ঢাকা সিটির মধ্যে: সাধারণত ১–২ কর্মদিবসের মধ্যে ডেলিভারি সম্পন্ন হয়।
- ঢাকার বাইরে: ২–৪ কর্মদিবস সময় লাগতে পারে (কন্ডিশন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে)।
পেমেন্ট পলিসি
- আমরা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি (COD) সুবিধা দিচ্ছি।
- কিছু ইউনিয়ন/থানা অঞ্চলে COD না থাকলে শুধুমাত্র ডেলিভারি চার্জ অ্যাডভান্স নিয়ে বাকি টাকা ডেলিভারির সময় পরিশোধ করা যাবে।
অর্ডার পরিবর্তন বা বাতিল
- অর্ডার কনফার্ম হওয়ার পর দ্রুত ডেলিভারি প্রক্রিয়া শুরু হয়ে যায়। তাই খুব অল্প সময়ের মধ্যেই পরিবর্তন বা বাতিল করার অনুরোধ করতে হবে।
- প্যাকেজ ডেলিভারি কোম্পানির কাছে চলে গেলে আর কোনো পরিবর্তন বা এক্সট্রা প্রোডাক্ট যুক্ত করা সম্ভব হয় না।
ডেলিভারিম্যানের সাথে যোগাযোগ
- ডেলিভারির দিন কুরিয়ার কোম্পানির ডেলিভারিম্যান আপনাকে কল করবেন।
- যদি কোনো কারণে কল রিসিভ না করতে পারেন, তাহলে আবার তাদের নম্বরে যোগাযোগ করুন বা আমাদের হটলাইনে কল করুন।
স্পেশাল কন্ডিশন
- গ্রাহকের অনুরোধে ঢাকা সিটির মধ্যে অফিস থেকে প্রোডাক্ট সংগ্রহের সুযোগ রয়েছে।
- অর্ডারকৃত পণ্যে কোনো সমস্যা থাকলে, আমাদের এক্সচেঞ্জ পলিসি অনুসরণ করে প্রোডাক্ট পরিবর্তন করা যাবে (শর্ত প্রযোজ্য)।
আমাদের লক্ষ্য সঠিক সময়, সঠিক প্রোডাক্ট ও সঠিকভাবে আপনাকে পৌঁছে দেওয়া।
গ্রাহকের সন্তুষ্টিই আমাদের প্রথম অগ্রাধিকার।
কোনো প্রশ্ন থাকলে যোগাযোগ করুন আমাদের হটলাইনে:
01841917370 (WhatsApp) | 09602917370 (Call)